রবিবার, ৪ জুন, ২০২৩

“সহজ কোরআন শিক্ষা কোর্স”


 বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

প্রতিটি মুমিন মুসলমান ই চায় মহান আল্লাহ্ তায়ালার ‍সন্তুষ্টি লাভ, চায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। আর তার জন্য প্রয়োজন ইসলামের সঠিক জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী আমল করা। 


আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি, তারা বাংলা কিতাবের মাধ্যমে মাসআলা মাসায়েল শিখতে পারলেও অধিকাংশই পবিত্র কোরআন মাজিদ সহীহ্ ভাবে পড়তে পারি না। আমাদের সন্তানেরাও পড়তে পারে না। যার কারণে আমল করেও মনে শান্তি পাই না, নামাজ তৃপ্তি সহ পড়তে পারি না, মনে সর্বদা সন্দেহ থাকে, অথচ নামাজের মধ্যে মুমিনের জন্য রয়েছে প্রশান্তি।


পার্থিব ব্যাস্ততার কারণে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখার সময় হয়না, অনেকেই আবার বাসায় টিচার রেখে নিজে পড়া কিংবা বাচ্চাদের পড়ানো নিরাপদবোধ করেন না। তাদের জন্য আমরা আয়োজন করছি “সহজ কোরআন শিক্ষা কোর্স”।


আমাদের কোর্সে ধারাবাহিকভাবে কায়দা, আমপাড়া, কোরআর মাজিদ নাজেরা শিখানো হবে। পাশাপাশি নামাজের সূরা, আমলের সূরা, আমলের আয়াত, নামাজের দোয়া সহ প্রয়োজনীয় সকল  দোয়া ও মাসআলা শিখানো হবে। ইনশাআল্লাহ।


আমাদের কোর্সটি সম্পন্ন হতে মোটামুটি একবছর থেকে একবছর ছয় মাস বা তার চেয়ে কম বেশী সময় লাগতে পারে। আমরা যেহেতু একবারে নতুন থেকে সব কিছু শিখাবো, তাই সময় টা একটু বেশী ই লাগতে পারে। কারন আমরা বিশ্বাস করি বান্দার হক আদায় করা আমাদের প্রধান কর্তব্য।


আমাদের কোর্সে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ১৫ জন করে স্টুুডেন্ট নেওয় হবে। মহিলাদের জন্য মহিলা হাফেজা আলেমা শিক্ষিকা এবং পুরুষদের জন্য পুরুষ হাফেজ আলেম শিক্ষক রয়েছে।


আগামী ৭ ই জুলাই ২০২৩ ইং রোজ রবিবার আমাদের কোর্স শুরু হবে। সপ্তাহে ৪ দিন (রবি, সোম, মঙ্গল, বুধবার) ১ ঘন্টা করে ক্লাস হবে। ক্লাসের সময়ঃ ভর্তি হওয়ার পর সিক্রেট গ্রুপে জানানো হবে। ইনশাআল্লাহ।


অনেকেই আর্থিক সমস্যা থাকায় কোরআন মাজিদ পড়তে পারে না, তাই  সকল শ্রেণীর মানুষের কথা ভেবে আমরা প্রতি মাসে নাম মাত্রা ১৫০০ টাকা হাদিয়া নিয়ে থাকি। তবে এতেও যদি কারো অসুবিধা হয় তাহলে আলোচনা সাপেক্ষে কিছু কম দেওয়ার সুযোগ রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন